সম্পৃক্ত হোন
স্বেচ্ছাসেবক হোন, আমাদের সঙ্গে কাজ করুন, কিংবা একটি কর্মসূচিতে সহায়তা করুন।
এই সাইটে যা দেখছেন তার প্রায় সবটাই স্বেচ্ছাসেবকদের কাজ। সাহায্য করতে চাইলে সময় দেওয়াই সাধারণত টাকার চেয়ে বেশি কাজে লাগে, যদিও দুটোই দরকার।
স্বেচ্ছাসেবক হোন
প্রজেক্ট মায়ার জন্য মেন্টর, সাইবার সেফটি কর্মশালার জন্য প্রশিক্ষক আর শীতবস্ত্র বিতরণের জন্য সহযোগীর ঘাটতি আমাদের সবসময়। বিশেষ কোনো পটভূমি লাগে না। যা লাগে তা হলো, কথা দিলে সময়মতো আসা।
ইমেইল করুন youthsvoicebd@hotmail.com ঠিকানায়, অথবা যোগাযোগ পাতার নম্বরে ফোন করুন।
আমাদের সঙ্গে কাজ করুন
আমরা স্কুল, প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের সঙ্গে নির্দিষ্ট কাজে যুক্ত হই। সাইবার সেফটি কর্মশালা আয়োজন, ক্যারিয়ার হ্যাকস অনুষ্ঠানে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণে অর্থায়ন, কিংবা অপরাজিতা প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা।
একটি উদ্যোগে সহায়তা করুন
অনুদান নির্দিষ্ট কর্মসূচিতে যায়, এক তহবিলে নয়। ফলে আপনার টাকা ঠিক কী কাজে লাগল তা আপনি জানতে পারেন।
